মাদারীপুরে বানর হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে ওই নারীকে জেল-হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত নারীর নাম শাহানা বেগম।
এর আগে বানর হত্যার অভিযোগে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী বানর হত্যার কথা স্বীকার করে।
পুলিশ জানান, মাদারীপর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় সম্প্রতি ১৬টি বানরকে বিষ প্রয়োগ করে হত্যা করে দুস্কৃতিকারীরা। পরে এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় বানর হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করে। এছাড়াও ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে মাদারীপুর জেলা প্রশাসক। এই ঘটনায় শনিবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য খাগদী এলাকা থেকে লতু হাওলাদারের স্ত্রী শাহানা বেগম ও আজিজ হাওলাদারের ছেলে আকু হাওলাদারকে আটক করে। আটককৃতরা সম্পর্কে দেবর-ভাবি। পরে শাহানা দোষ স্বীকার করে।
খাবারের সাথে বিষ দিয়ে বানরগুলোকে হত্যা, নারী গ্রেফতার
খাবারের সাথে বিষ দিয়ে বানরগুলোকে হত্যা, নারী গ্রেফতারবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/168890
Gepostet von Barta Bazar am Sonntag, 10. Mai 2020
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘বানর হত্যার ঘটনায় সদর থানায় মামলা হলে সন্দেহজন দুইজনকে আটক করি। এদের মধ্যে শাহানা বেগম নামে এক নারী বানর হত্যার কথা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, খাবারের সাথে বিষ দিয়েছিল বানরগুলোকে। এতেই বিষক্রিয়ায় হয়ে মারা গেছে বানরগুলো। তবে কোন ধরণের বিষ সেটা জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। তবে তার দেবর দোষী না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস