কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০০ ছাড়াল

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ০৪ থেকে ৬৫ এর মধ্যে । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন।

রোববার রাত সোয়া ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে কেরানীগঞ্জ সার্কেল অফিসের একজন পুলিশ সদস্য, দুইজন র‍্যাব সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন। এছাড়াও জিনজিরা ইউনিয়নে ৭ জন, শুভাঢ্যা একজন ও শাক্তা ইউনিয়নে একজন করে পজিটিভ রয়েছেন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর