বিশ্বে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে, মৃত ২ লাখ ৮২ হাজার

সময়ের সাথে বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগী এবং মৃতের সংখ্যা। মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৫২ হাজার ও মৃতের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে। আশার বিষয় হলো, এর মধ্যে সাড়ে ১৪ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে সাড়ে ৪৭ হাজারেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যাভিত্তিক সাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যানুযায়ী, শনিবার সকাল থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত বিশ্বে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ লাখ ১৭ হাজারের বেশি। শনিবার ২৪ ঘণ্টায় বিশ্বে কোভিড-১৯ রোগে মারা গেছে ৪ হাজার ২৪৮ জন।

আক্রান্ত ও মৃত্যুতে আগের মতোই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। শুধু নতুন করে আক্রান্তে বিশ্বে ৫ম অবস্থানে উঠে এসেছে রাশিয়া। দেশটিকে বলা হচ্ছে ইউরোপে করোনার নতুন হটস্পট। দেশটিতে মোট

আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯ হাজার এবং মৃতের সংখ্যা এরই মধ্যে দুই হাজারের কোটা ছুঁতে চলেছে। শনিবারও ২৪ ঘণ্টায় দেশটিতে ১৮শর বেশি মানুষ আক্রান্ত ও ১০৪ জন মারা গেছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে স্পেন (২৬৪৬৬৩+), ইতালি (২১৮২৬৮+) ও যুক্তরাজ্য (২১৫২৬০+)। মৃতের সংখ্যায় শীর্ষ পাঁচ দেশ হলো যুক্তরাষ্ট্র (৮০০৪৪), ইতালি (৩০৩৩৫), যুক্তরাজ্য (৩১৫৮৭) স্পেন (২৬৬২১) ও ফ্রান্স (২৬৩১০)।

এশিয়ায়ও আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার ২৪ ঘণ্টায় এই অঞ্চলে আক্রান্ত বেড়েছে ৮ হাজার ৮শর বেশি, মারা গেছে ১৩৫ জন। এ নিয়ে এশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৬০ হাজার ও মৃতের সংখ্যা ২২ হাজার ছাড়াল। এশিয়ায় আক্রান্তের দিক থেকে শীর্ষ ৫ দেশ হলো- তুরস্ক (১৩৭১১৫), ইরান (১০৭৬০৩), চীন (৮২৯০১), ভারত (৬২৯৩৬) ও সৌদি আরব (৩৭১৩৬)। মৃতের দিক থেকে শীর্ষ ৫ দেশ হলো ইরান (৬৬৪০), চীন (৪৬৩৩), তুরস্ক (৩৭৩৯), ভারত (২১০৯) ও ইন্দোনেশিয়া (৯৭৩)। আক্রান্তের দিক থেকে বাংলাদেশ বিশ্বে ৩৬তম ও এশিযায় ১২তম অবস্থানে আছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর