ঢাকার সাভারে রবিবার (১০ মে) নতুন করে ১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে এই উপজেলায় সর্বমোট করোনা পজিটিভ এর সংখ্যা এখন ৮২ জন! সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাত দিয়ে এই তথ্য জানা যায়।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, গতকাল শনিবার (৯ মে) মোট ৬১ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। তার ভিতর ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি আরও জানান, গতকাল (শনিবার) পর্যন্ত আমাদের সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে মোট ৭২২ জনের। এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ৮২জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন। মৃত্যু বরন করেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে, ধামরাই উপজেলায় নতুন করে কেউ করোনা পজিটিভ শনাক্ত না হওয়ায় আক্রান্তের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। গতকাল শনিবার (৯ মে) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ১০ জন।
এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তারিখঃ ১০/০৫/২০২০ইং ডাঃ নূর রিফফাত আরা জানান, রবিবার (১০ মে) রাত ৯.৪০ মিনিট পর্যন্ত ধামরাইয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৪৫৭ জনের। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ১০ জন। ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হন নাই। এপর্যন্ত মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনো পর্যন্ত এই উপজেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যান নাই।
কেএ/বার্তাবাজার