বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। মহামারি এ ভাইরাসে সৌদি আরবে এখন পর্যন্ত ২৪৬ জনের মৃত্যু হয়েছে। আর এতে আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৪৮ জন। রোববার (১০ মে) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ হাজার ৯১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৩১৩ জন।
আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে মক্কা মুকাররমায় সর্বোচ্চ ৪৩৮ জন শনাক্ত হয়েছে। এছাড়া বন্দর নগরী জেদ্দায় ৩৭৪ জন, রাজধানী রিয়াদে ৩৬৩ জন, মদিনা মুনাওয়ারায় ২৪৮ জন, দাম্মামে ১০৪ জন, হুফুপে ৭২ জন, ক্বনফুদায় ৫২ জ, হাদ্দায় ৪০ জন জুবাইলে ৩০ জন ও তাইপে ২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
এদিকে সৌদি আরবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মক্কা ও ২৪ ঘণ্টা লকডাউন ঘোষণা দেয়া এলাকাগুলো ছাড়া কারিফউ তুলে নেয়া এবং শপিংমল খোলা রাখার অনুমতি দেয়ায় করোনা ঝুঁকিতেও প্রায় প্রবাসীদের তাদের কর্মস্থলে দেখা গেছে।
কেএ/বার্তাবাজার