হাসপাতালে মনমোহন সিং

বুকে ব্যথা নিয়ে রোববার(১০মে) রাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

ভারতীয় টেলিভিশন এনডিটিভির অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রয়োজন হয়নি।

ভারতের দুই বারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হ্রদরোগে ভুগছেন। এর আগে ২০০৯ সালে দিল্লির এই হাসপাতালেই তার বাইপাস হার্ট সার্জারি করা হয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর