সারা বিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাস (কোভিড-১৯) ছোবলে মানুষ খুব কষ্ট দিন অতিবাহিত করছে ।এর রেশ ধরে দীর্ঘ দিন লকডাউন থাকার কারনে চারিদিকে ইরি বোরো ফসলের ভরা মাঠে পড়ে আছে। শ্রমিক সংকট এমনকি অর্থের সংকটে কাটতে পারছে না নিজে ক্ষেতের ধান।
জামুরিয়া ইউনিয়নে কৈডলা গ্রামের কৃষক আকবর আলী দীর্ঘ দিন যাবৎ অসুস্থ থাকার কারনে শ্রমিক সংকটে ধান কাটতে পারছেনা।
রোববার দুপুরে বিষয়টি ঘাটাইল পৌরসভার ছাত্রলীগ নেতৃবৃন্দ শুনে ছুটে যায় অসুস্থ কৃষকের বাড়িতে। তার কষ্টকে লাঘব করার জন্য ৪৪ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন পৌর শাখার ছাত্রলীগ কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল পৌরশাখার ছাত্রলীগের সভাপতি অপু চন্দ্র ঘোষ, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সৌমিক ষাহা,নাছির উদ্দিন,রুবেল খান,হাসান রাব্বি রানা ,সাকিল আহমেদ,মেহেদি হাসান সাজন,সজল শান্ত, হিমেল আল আমিন ।
বার্তাবাজার/ডাব্লিও.এস