কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সম্পাদক শাকিলের ইফতার বিতরণ

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাকিলের ব্যক্তিগত অর্থায়নে ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের ৪০০ জন নিম্ন আয়ের কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (১০ মে) বিকালে শহরের পুরানথানা এলাকায় ঐতিহাসিক শহীদি মসজিদ প্রঙ্গণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জানা যায়, করোনা পরিস্থিতিতে লকডাউন কিশোরগঞ্জে এর আগেও বেশ কয়েক ধাপে এই স্বেচ্ছাসেবকদল নেতা অসহায় মানুষদেরকে নিজ উদ্যোগে সহায়তা করেছেন। নিজ দলের নেতাকর্মীদের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে উবায়দুর রহমান শাকিল বার্তা বাজারকে জানান, সহায়তা পাওয়াতে লজ্জার কিছু নাই। সামর্থ্যবানদের সম্পদের উপর গরীবের হক রয়েছে। এটা পাওয়া নিন্ম আয়ের মানুষদের অধিকার। আমি শুধু তাদের অধিকারটুকু বুঝিয়ে দেয়ার চেষ্টা করেছি।

তিনি আরও জানান, করোনাকালে আমরা সবাই অনেক বড় একটা বিপদের মাঝে আছি। সবাই মিলেই এই বিপদের সময় পাড়ি দিতে হবে। আমি কর্মহীন মানুষের পাশে এর আগেও ছিলাম। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আমার এই সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।

ইফতার বিতরণ কার্যক্রমে্র সার্বিক তত্ত্বাবধায়ন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ মশিউর রহমান রাসেল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তারিকুজ্জামান পার্ণেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান শিকদার নিশু, সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া,সহ-সভাপতি সৈয়দ তারিক উদ্দিন সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক শোভন আহমেদ, জেলা ছাত্রদলের সিনিঃসহ-সভাপতি রেদুয়ান রহমান ওয়াকিউর, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রকাশনা সম্পাদক মাহফুজুল হক খান জিকু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জগলুল হাসান চয়ন প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর