সামাজিক যোগাযােগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, তথ্যহীন ও আপত্তিমূলক ফোনালাপ প্রকাশের বিরুদ্ধে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান এক সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (১০ মে) সকাল ১১টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মেয়র বলেন, সম্প্রতি আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান ও জনৈক সিকদার লিটন নামে এক ব্যক্তির একটি ফোনালাপ ফেসবুকে প্রকাশিত হয়।
ওই ফোনালাপে আমার কর্মক্ষেত্র ও পরিবার নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন মন্তব্য করেছে ও যেসকল তথ্য দিয়েছে তা অনভিপ্রেত, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ জাতীয় ফোনালাপ ও তথ্য প্রকাশ করা হয়েছে বলে আমি মনে করি। এসময় তিনি ওই ফোনালাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার