নোয়াখালীতে এক স্বাস্থ্যকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত করোনা হাসপাতালে দায়িত্ব পালনের সময় তিনি আক্রান্ত হন।
আজ(রবিবার) নোয়াখালী সিভিল সার্জন অফিস এ তথ্য জানান। আক্রান্ত ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তিনি স্বাস্থ্য কমিউনিটি সেন্টার মোহাম্মদপুর ইউনিয়ন সাব সেন্টারের দায়িত্বে নিয়োজিত। জেলায় সর্বশেষ শনাক্ত হওয়া ৮ জনে করোনা রোগীর মধ্যে তিনি একজন।
জানা যায়, গত ২৮ এপ্রিল থেকে চারদিন তিনি দায়িত্ব পালন করার পর আইসোলেশনে ছিলেন। আইসোলেশনে থাকা অবস্থায় করোনার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। সর্বশেষ আজ আসা রিপোর্টে করোনা পজিটিভ হয়।
কেএ/বার্তাবাজার