লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কাউন্সিল পাড়ায় গত কাল শনিবার(০৯ মে) বিকালে ৪র্থ শ্রেণীর শিশু ধর্ষণ এর আসামি ধর্ষক আলমগীর হোসেন(২২) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১০ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লালমনিরহাট জেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “নক্ষত্র পরিবার”।বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে ধর্ষক আলমগীর হোসেন কে দ্রুত সর্বোচ্চ শাস্তি দেয়া না হলে সংগঠনটি মানববন্ধন কর্মসূচি গ্রহণ করবে। জানা যায়,এর আগেও ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।
এবিষয়ে সংগঠন এর সভাপতি প্রদীপ কুমার আচার্য্য জানান,লালমনিরহাট জেলায় এরকম ঘৃণ্য বর্বরোচিত শিশু ধর্ষণ এর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।কুলাঙ্গার ধর্ষক এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি এবং খুব দ্রুত যেন শাস্তি কার্যকর হয় এই দাবী জানাচ্ছি।
শীঘ্রই জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় এর কাছে স্মারক লিপি দেবো এবং যদি এই ধর্ষণ মামলার বিচারকার্য দ্রুত বাস্তবায়ন না হয় তাহলে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করবো।আমরা চাই ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যাতে আর কেউ এরকম করার সাহস না পায়।
কেএ/বার্তাবাজার