কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন, ভ্রাম্যমান আদালত পরিচালনা, সামাজিক-শারীরিক দূরত্ব নিশ্চিতসহ সরকারি নির্দেশনা মেনে আজ রোববার (১০ মে) থেকে দোকান-পাট খোলার পর বাজারের অবস্থা সরেজমিন পরিদর্শন করেছে ভেড়ামারা উপজেলা প্রশাসন।
ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফেরর নেতৃত্বে এসময় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও পৌরসভার জনপ্রিয় মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল, দৈনিক হিসনা বাণী পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন প্রমূখ। এসময় সেনাবাহিনী ও পুলিশসদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
আজকের এই পরিদর্শনের সময় সরকারি নির্দেশনা না মেনে দোকানদারি পরিচালনা করায় মোশাররফ গার্মেন্টসকে ৫ হাজার টাকা ও এক সব্জি দোকানীকে ৫শত টাকা জরিমানাসহ ঐ দোকান সীলগালা করে দেওয়া হয়।
কেএ/বার্তাবাজার