মহামারি করোনাভাইরাসের কারণে সারাদেশে অঘোষিত লকডাউন প্রায় শিথিল হচ্ছে। লকডাউনে গৃহবন্দী অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। করোনা সংকটে সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দেশবাসীকে ফসল উৎপাদনে উৎসাহ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জে শতাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) এসব বীজ বিতরণ করেন ঢাবির মুহসীন হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আইনুল ইসলাম ও শের-ই বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ কর্মী মো: নাসিফ।
বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, কৃষি অফিসার বেলাল হোসেন প্রমুখ।
দুই ছাত্রলীগ কর্মী জানান, ক্রমান্বয়ে তারা ৩০০ কৃষকের মাঝে বীজ বিতরণ করবেন। এছাড়াও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করছেন তারা।
বার্তাবাজার/ডাব্লিও.এস