করোনায় সংকটময় মুহুর্তে চাল ডালের পর এবার লক্ষ্মীপুরে কর্মহীন ৫ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে শাক-সবজি ও মাছ বিতরণ করেছেন সদর উপজেলা পূর্ব যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক ইউনুছ হাওলাদার রুপম। রোববার সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে পিকআপ ভ্যান যোগে এসব কাঁচাবাজার ও মাছ বিতরণ করেন তিনি।
এর আগেও ব্যক্তি উদ্যোগে কর্মহীন এক হাজার অসহায় পরিবারের মাঝে চাল-ডালসহ নিত্যপণ্য বিতরণ করা হয়। বর্তমান পরিস্থিতিতে মানুষের ঘরে চাল থাকলেও কাঁচাবাজার শাক-সবজি কিংবা মাছ ক্রয়ের টাকা নাই। তাই মানবিক দিক চিন্তা এমন উদ্যোগ নেয়া হয়েছে এবং আগামী ঈদ পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কেএ/বার্তাবাজার