করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, পথবাসী রিকশাচালকসহ হতদরিদ্র মানুষগুলো। এই কর্মহীন হয়ে পরা এই মানুষগুলো যেন অনাহারে না থাকে সেজন্য কাজ করছে দেশীয় স্বেচ্ছাসেবি সংগঠন ‘KeepSmile Foundation’।
করোনা মোকাবেলায় সুবিধাবঞ্চিতদের মাঝে ত্রান বিতরণ, অবলা প্রাণীদের খাবার দেওয়া, হাত ধোয়াসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত করছে KeepSmile Foundation. ইতিমধ্যে সংগঠনটি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ৩০০০ হতদরিদ্র, দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে চাল, ডাল, আলু, সয়াবিন তেল, সাবানসহ প্যাকেটে করে পৌঁছে দিয়েছে।

KeepSmile Foundation এর সিইও জুনাইদ আহমেদ অমি বলেন, আমাদের এবারের লক্ষ্য দেশের প্রান্তিক পর্যায়ে খাদ্যকষ্টে থাকা পরিবারগুলো খুঁজে বের করে বন্ধু হয়ে পাশে দাঁড়ানো। তারই ধারাবাহিকতায় করোনার এই সংকটময় এই পরিস্থিতিতে রমজান মাসেও ৫ হাজার দরিদ্র মানুষের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে KeepSmile Foundation এর পক্ষ থেকে।
বার্তা বাজার/এস.আর