টাঙ্গাইলে হাসপাতালের এক ক্লিনারসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ধনবাড়ী উপজেলার একজন, মধুপুর উপজেলার একজন ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ক্লিনার। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সখ্যা অর্ধশত পূর্ণ হলো।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় ৮১ জনের নমুনা পাঠানো হয় তাদের মধ্যে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সের ক্লিনারসহ তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। জেলায় সর্বমোট ৮০১ জন হোমকোয়ারেন্টাইনে রয়েছেন।
কেএ/বার্তাবাজার