একদিনেই করোনা জয় করে সুস্থ হয়েছেন ৭২ পুলিশ সদস্য। সুস্থ হয়ে তারা রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল। সুচিকিৎসার জন্য তারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
তবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
করোনাকালে মাঠে সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। এ সময় আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী এই ভাইরাসে। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দুই সপ্তাহের চিকিৎসা শেষে এখন পুরোপুরি সুস্থ ৭২ পুলিশ সদস্য।
হাসপাতাল ছাড়ার সময় কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। বললেন, সবার সুষ্ঠু তদারকি আর পর্যবেক্ষণেই এসেছে কোভিড-জয়।
করোনায় সুস্থ হওয়া এক পুলিশ সদস্য বলেন, চিকিৎসক, নাসরা আমাদের খুব যত্ন করেছেন। এখন সুস্থ আছি ভালো আছি।
করোনায় সুস্থ হওয়া আরেক পুলিশ সদস্য বলেন, সবাই আমাদের অনেক টেককেয়ার করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আরও ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে সুস্থ হওয়াদের।
দেশে এখন পর্যন্ত সাড়ে ১৪ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পুলিশ সদস্য আছেন দেড় হাজার।
বার্তাবাজার/ডাব্লিও.এস