প্রধানমন্ত্রীর করোনা তহবিলে শেয়ারবাজারের ৩ কোটি টাকা

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা অনুদান দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তার জন্য এ অনুদান দেয়া হয়।

রোববার (১০ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন ও ডিএসইর চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চেক প্রদান করেন।

একইদিনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে প্রায় ১০ লাখ টাকার চেক প্রধামন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়েছে।

চলমান করোনাভাইরাসে সৃষ্ট মহামারিতে সহযোগিতার জন্য গত ২৩ এপ্রিল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই কোটি টাকা দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ওইদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এক জরুরি সভায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।

বার্তাবাজার/ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর