দুই হাজার হতদরিদ্রদের মাঝে রাজীবের ইফতার বিতরণ

পবিত্র রমজানের ১৬-তম দিনে মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ব্যক্তিগত অর্থায়নে দুই হাজার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেছেন। রবিবার (১০ মে) বিকালে সাভার উপজেলা পরিষদের সামনে নিজের সরকারী বাসভবনের সামনে তেরশো’ এবং বনগাঁও ইউনিয়নের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে সাতশো’ কৃষক, শ্রমিক ও দরিদ্র প্রতিবন্ধী রোজাদারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ইফতার বিতরণ করেন তিনি।

ছবি:বার্তাবাজার।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমনের কারণে সারা দেশের চলমান লকডাউনের কারণে জনপ্রতিনিধিদের কর্মহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় সাভারে উপজেলা চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ব্যক্তিগত অর্থায়নে মাসব্যাপী অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু রেখেছেন। উপজেলার সকল ইউনিয়নের মানুষের জন্যই এই খাদ্য সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় আজ (রবিবার) বনগাঁও ইউনিয়নে ইফতার বিতরণ করেন তিনি।
ছবি:বার্তাবাজার।

প্রতিদিনের মতো আজও সাভার উপজেলা পরিষদে তাঁর সরকারী বাসভবনের সামনে তেরশো’ অসহায় মানুষ জমায়েত হয়। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এদের মাঝে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়।

এসময় রাজীবের সাথে এখানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

পরে, বনগাঁ ইউনিয়নের কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে সাতশো’ কৃষক, শ্রমিক ও দরিদ্র প্রতিবন্ধী রোজাদারের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব।

ছবি:বার্তাবাজার।

এসময় উপস্থিত ইউনিয়ন বাসীদেরকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিভাবে এই করোনা নামক ভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও জাতিকে রক্ষা করা যায়। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলবেন। আপনারা সকলে মাস্ক ব্যবহার করবেন, সাবান দিয়ে নিজেরা অন্ততপক্ষে বিশ সেকেন্ড ধরে হাত ধোবেন, বাড়িতে যাদের বাচ্চা আছে তাদের হাত-পা পরিষ্কার করে ধোয়ার ব্যবস্থা করবেন। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না এবং বের হলেও নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখবেন।
ছবি:বার্তাবাজার।

সাভারের গার্মেন্টস খোলা রাখায় করোনার বিস্তার বৃদ্ধি পাওয়া সম্পর্কে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে উপজেলা চেয়ারম্যান রাজীব জানান, বাংলাদেশ এবং গার্মেন্টস শিল্প একসূত্রে গাঁথা। এদেশের অর্থনীতির চালিকা শক্তি এই পোশাক শিল্প। এজন্য গার্মেন্টস খোলা রাখারও যেমন বিকল্প নাই, আবার সেখানে সকলের এটাও লক্ষ্য রাখতে স্বাস্থ্য বিধি মেনে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই কাজ করবেন।

এসময় তিনি আরো জানান, সাভারে যেসব মার্কেট ব্যবসায়ীরা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রেখেছেন, তাদেরকে সহ সকল ক্রেতাদেরকে আমি অনুরোধ করবো সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ মাস্ক পরিধান করবেন, পাশাপাশি সকল স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এভাবেই আমরা সবাই মিলে করোনা সংক্রমনের বিরুদ্ধে জয়ী হতে পারবো ইনশাআল্লাহ।

বনগাঁও ইউনিয়নে খাদ্য সহায়তা প্রদানের সময় রাজীবের সাথে আরও উপস্থিত ছিলেন- বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, গফফার মেম্বার প্রমুখ সহ বনগাঁও ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ অন্যরা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর