গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটি দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এই ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।
চীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দেশটি থেকে এখনো নির্মূল হয়নি করোনা। হঠাৎ করেই সংক্রমণের মাত্রা আবার বেড়েছে। রোববার (১০ মে) নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত ১০ দিনের মধ্যে চীনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার জানিয়েছে, চীনে নতুন করে যারা শনাক্ত হয়েছে তার মধ্যে ১২ জন স্থানীয়ভাবে আক্রান্ত। বাকি দুজন বাইরে থেকে চীনে এসেছেন।
হুবেই প্রদেশে নতুন করে এক জন শনাক্ত হয়েছে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে আক্রান্ত ১১ জন। চীনের এই জিলিন শহরটি উত্তর কোরিয়ার সীমান্তবর্তী একটি প্রদেশে।
বার্তাবাজার/ডাব্লিও.এস