সরকারের নির্দেশে কুষ্টিয়ার কারাগার থেকে ২৮ জন বন্দী মুক্তি পেয়েছে।
কুষ্টিয়া কারাগারের জেলার জাকের হোসেন জানান, কারা সদর দপ্তরে স্বল্প মেয়াদী কারাদণ্ড প্রাপ্তদের মুক্তি দেয়ার জন্য তালিকা চাওয়া হয়। কুষ্টিয়া করাগার থেকে ৭৭ জন বন্দীর তালিকা পাঠানো হয়।
কুষ্টিয়া কারাগারের ধারণ ক্ষমতা ৬০০ হলেও এখানে প্রতিদিন প্রায় ৯৯৯বন্দী আছে। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুন বন্দী থাকায় করোনা পরিস্থিতিতে শারীরিক গুরুত্ব বজায় রাখা কঠিন হয়ে পড়ে।
প্রথম দফায় শনিবার দুপুরে ২৪ জনকে মুক্তি দেয়া হয়। রোববার (১০ মে) দুপুরে দ্বিতীয় দফায় ২৮ জন সব মিলিয়ে ৫২ জন বন্দীকে জরিমানার টাকা নিয়ে মুক্তি দেয়া হয়। এসময় কুষ্টিয়া কারাগারের জেলার এনামুল হক, জেলা প্রশাসন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি