জামালপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য বেসরকারি সংস্থা আশার উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
আজ দুপুরে জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে চাল,ডাল, আলু, লবন, তেলের ৫০০ প্যাকেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াছমিনের কাছে ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন আশার কর্মকর্তা মোঃ হাসমত আলী, জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার নজরুল ইসলাম, শামীম আল মামুন তালুকদার ও সদর অঞ্চলের আর এম আব্দুল হাকিম ও নুর আলম প্রমুখ।
আশার টাঙ্গাইল ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ হাসমত আলী জানান, জেলা সদরে ৫০০ প্যাকেট ও প্রতিটি উপজেলায় ২০০ প্যাকেট করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ত্রাণ দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানান।
বার্তা বাজার/এম.সি