বিশ্বে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫৬ হাজারের বেশি মানুষ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যু না কমলেও ভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজারের বেশি মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুযায়ী, এ নিয়ে বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৪ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে।

রবিবার (১০ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৭৮ জন। যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন, স্পেনে এক লাখ ৭৩ হাজার ১৫৭ জন, ইতালিতে এক লাখ ৩ হাজার ৩১ জন, ফ্রান্সে ৫৬ হাজার ৩৮ জন। ইরানে সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৬৪ জন। তুরস্কে সুস্থ হয়েছেন ৮৯ হাজার ৪৮০ জন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে ১,৭১,৩২৪ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৪৩ হাজার ৩০০ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর