মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ৪৭ ব্যাটেলিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি’র উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে সীমান্তবর্তী এলাকার কর্মহীন অসহায় হতদরিদ্র ৭০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (রবিবার) সকাল ১১ টার সময় তেতুঁলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় কুষ্টিয়া ব্যাটেলিয়ান ৪৭ বিজিবি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিয়াউর রহমানের উপস্থিতিতে পরিবার প্রতি ৬ কেজি চাল , ৪ কেজি ময়দা, ২ কেজি ডাল, ও আধা কেজি লবন (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,বিজিবি’র কাজীপুর কোম্পানী কমান্ডার বাদশা মিয়া,তেতুঁলবাড়িয়া বিওপির নায়েক সুবেদার আনজু মিয়া,তেতুঁলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,ইউপি সদস্য গোলাম কিবরিয়াসহ বিজিবি’র সদস্য নায়েক সুবেদার আরিফুল ইসলাম, নায়েক শাহিন,ল্যান্স নায়েক আনোয়ার হোসেন, সিপাহী জসিম, মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি