লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় রবিবার (১০ মে) দুপুরে অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী(৫৮) নামের একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন।উপজেলার কাজীরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায় দুপুর ১২টার দিকে গাভীর দুধ নিয়ে বাইসাইকেলে করে বাড়ি থেকে বাজার যাওয়ার পথে কাজীরহাট এলাকায় অটোরিকশার ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় মারা যান মোকছেদ আলী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো সাজ্জাদ হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর