নোয়াখালীতে ঘূর্ণিঝড় পূর্ব ও পরবর্তী প্রস্তুতি সম্পন্ন। জেলায় ৪১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১০২টি মেডিকেল টিম। তাৎক্ষণিক ত্রাণ সহায়তা হিসেবে নগদ ছয় লাখ ৩৯ হাজার টাকা ও ২৯৮ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
ছয় হাজার ২৪০ জন স্বেচ্ছাসেবক রয়েছে বলে দুপুরে জেলা প্রশাসক তন্ময় দাস সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, সকল আশ্রয় কেন্দ্রে শুকনা খাবার ও সুপেয় পানি পাঠানো হয়েছে। কেন্দ্রে নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কক্ষ রাখা হয়েছে এবং নারীদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এ দিকে সাধারণ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়ার জন্য মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।