লালমনিরহাটে ত্রাণের দাবিতে মহাসড়কে মটর শ্রমিকদের বিক্ষোভ

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ত্রাণের দাবিতে রবিবার (১০ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে রওশন ফিলিং ষ্টেশন এর পাশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মোটর শ্রমিকেরা।

এসময় বিক্ষোভকারী মোটর শ্রমিকেরা জানায় দীর্ঘসময় ধরে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছে। হাতের শেষ সম্বল টুকুও শেষ।উপজেলা নির্বাহী অফিসার কে বলেও মেলেনি ত্রাণ। সেজন্য ত্রাণের দাবিতে মহাসড়কে বিক্ষোভ করছেন তারা।

এবিষয়ে কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রবিউল হাসান জানান শ্রমিকদের তালিকা ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে।সেখান থেকে যাচাই বাছাই করে ত্রাণ সহযোগিতা করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর