কুড়িগ্রামে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় গ্রামে একটি জমি থেকে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

রবিবার (১০ মে) দুপুরে ভোগডাঙ্গা ইউনিয়নের মাঠের পাড় এলাকায় একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ‘‘বার্তা বাজার’’ কে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন ধান খেতের মাঝে একটি ফাঁকা জমিতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।কুড়িগ্রাম সদর থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান বলেন,”লাশের পাশে বিষের গন্ধ পাওয়া যাচ্ছে, ধারণা করা হচ্ছে বিষ পানে আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর