বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ দুপুরে গাইবান্ধা সদরের প্রফেসর কলোনীতে অসহায কৃষকের ধান কেটে দিল জেলা কৃষক দল। করোনাভাইরাস মহামারীতে শ্রমিক সংকটের কারণে তারা সেচ্ছাশ্রমের মাধ্যমে এ কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বি এন পির সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, সহ সভাপতি শহিদুজ্জামান শহীদ,জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন এবং জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু প্রমুখ। তারা এই কর্মসূচি সাত দিন ব্যাপী অব্যাহত রাখবে বলে জানায়।
বার্তা বাজার/এম.সি