কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশের অভিযানে ২০ জন গ্রেফতার

করোনা মহামারীর মধ্যে করোনা সম্পর্কিত অভিযানের পাশা পাশি থেমে নেই কুমারখালী থানা পুলিশ। খোকসা থানার সাবেক সফল ওসি, বর্তমানে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে কুমারখালী থানা এলাকায় গতকাল ও রাতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার পলাতক ২০ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামিরা হলেন- মোঃ জিহাদ (২৭), রিয়াদ (১৮), বজলুর রহমান (৬৫), আব্দুল মজিদ (৫০), অলিউর রহমান (৩০), সিরাজুল ইসলাম (৩৫), মাসুদ (৪০), আব্দুল খালেক (৩৫), মোঃ আব্দুল আজিজ (২০), দাবু প্রামানিক (৬৫), আয় উদ্দিন (৬০), এসকেন আলী(৫০), রফিক হোসেন (৪৫),আলামিন (২৭), ১৫. মোহাম্মদ সানাউল্লাহ (৩৫), আব্দুল খালেক (৪০), রবিউল ইসলাম (৩৫), মুন্না (২২), বিপুল হোসেন (২৫), আক্তার হোসেন (২৫)।
এবং পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এসময় ওসি মজিবুর রহমান জানান, করোনা সম্পর্কিত সকল প্রোগামের পাশাপাশি সরকারী নির্দেশনার কুমারখালী থানা পুলিশ সকল নিয়মিত প্রোগামে সর্বদা প্রস্তুত।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর