কুষ্টিয়ায় ভ্রাম্যমাণে এক ভুয়া চিকিৎসকের কারাদন্ড

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে সুরক্ষা পোশাক পরিধান করে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অভিযুক্ত ওই ভৃয়া চিকিৎসকের নাম সাগর ইসলাম (১৮)। সে দৌলতপুর উপজেলার নারায়নপুর গ্রামের জামিল ইসলামের ছেলে। রবিবার (১০ মে) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহাক আলী ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক এক ভুয়া চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ঐ ভূয়া চিকিৎসক সুরক্ষা পোশাক পরিধান করে হাসপাতালের জরুরী বিভাগে রোগী দেখছিলেন । এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা আগতদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা প্রেসক্রিপশনে লিখে তার পছন্দমত ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করেছিলেন। দণ্ডপ্রাপ্ত ঐ ভুয়া চিকিৎসককে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর