লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার কাউন্সিল পাড়া এলাকার একটি স্কুলে শনিবার (৯ মে) ৪র্থ শ্রেনীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের ঘটনা ঘটে।
এই ঘটনায় ধর্ষক আলমগীর হোসেন (২২) কে গ্রেফতার করেছে পুলিশ।আলমগীর হোসেন হাতিবান্ধা উপজেলার কাউন্সিল পাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।এবং শিশুটি ওই এলাকায় নানা বাড়িতে থেকে স্থানীয় একটি স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়ে।
ধর্ষণের শিকার শিশুটির নানী বার্তা বাজার কে জানান, বিকালে শিশুটি কাঁদতে কাঁদতে গেলে তার পরনের সালোয়ারসহ পায়ে রক্ত দেখে জিজ্ঞাসা করলে শিশুটি জানায়, ধর্ষক আলমগীর হোসেন তাকে জোরপূর্বক ওই স্কুলে নিয়ে ধর্ষন করে।এরপর শিশুটির পরিবারের লোক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এবিষয়ে হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল সকালে হাজতে পাঠানো হবে।
বার্তা বাজার/এম.সি