রাশিয়ায় করোনা হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ড, নিহত ১

রাশিয়ায় একটি করোনাভাইরাস হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে)করোনা রোগীদের একটি রুমে হঠাৎই আগুন লাগে। খবর আরআইএ-এর।

জানা যায়, রাজধানীর মস্কোর উত্তরপশ্চিমে ওই হাসপাতালটিতে শুধু করোনা আক্রান্তদেরই চিকিৎসা চলছিল। আগুন কীভাবে লেগেছে, তা স্পষ্ট জানা যায়নি। রোগীরা হাসপাতালে ঠিক কী অবস্থায় রয়েছেন, সে বিষয়ে কিছু জানা না গেলেও একটি সূত্রে সবাই সুস্থ আছে বলে দাবি করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবায়ানিন রাতে টুইট করে বলেন, আগুন সম্পূর্ণ নেভার পরেও ওই হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের অন্যত্র সরিয়ে দেয়া হচ্ছে। রোগীদের একটি রুম থেকেই আগুন ছড়িয়েছিল।

রাশিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্ত ২ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ হাজার ৮০০ জনের। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে মস্কোসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে লকডাউন চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর