সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে এক গৃহকর্মীর মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বল্লী ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত গৃহকর্মীর নাম ফাইমা খাতুন। তিনি কুশোডাঙ্গা গ্রামের শেখ পাড়ার হাফিজুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, ফাইমা খাতুন একই এলাকার শাহাজান শেখের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি তার বাড়ির উদ্যোশ্যে রওনা দেন। পথিমধ্যে শফিকুল সানার বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে, তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেননি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর