গোপালগঞ্জে দরিদ্র কৃষকের ধান কেটে দিলো পুইশুর ইউনিয়ন ছাত্রলীগ

কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান সেতুর নেতৃত্ব আজ রবিবার ভোর থেকে দুপুর পর্যন্ত কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নের দরিদ্র কৃষক নওশোর আলীর ১৮কাঠা জমির ধান কেটে বাড়ি তুলে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

অনুপ্রেরণা জোগাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শামীম খান শাহনেওয়াজ অংশ নেন।

এসময় ধান কাটতে আরো অংশগ্রহণ করে পুইশুর
ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রনি,বিজ্ঞান বিষয়ক সম্পাদক রিদয়, ৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি রব্বানী, ও দেবাশুর একতা যুব সংঘের সভাপতি রনেন্দ্রু বিশ্বাস, হাতিয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি প্রীতিশ প্রমুখ।

কৃষক নওশোর আলী বলেন, কৃষক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। পরে সেতুর সাথে যোগাযোগ করলে তারা বিনা পারিশ্রমিকে আমার ধান কেটে দিছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ -২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং শেখ ফজলে নাইম ভাই ছাত্রলীগের নেতা-কর্মীদের গোপালগঞ্জের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তার ধারাবাহিকতায় ছোট ভাই সেতুর উদ্যেগে আজ ধান কেটে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গোপালগঞ্জের বিভিন্ন এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে জেলা ছাত্রলীগ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর