চীন-ভারত সীমান্তে দু’দেশের সেনাদের সংঘর্ষ

চীন-ভারত সীমান্তের সিকিম এলাকায় দুই দেশের সেনারা পরস্পর মারামারিতে লিপ্ত হয়ে আহত হয়েছেন। ভারতের বেশ কয়েকটা সংবাদমাধ্যমে এই খবর প্রচার করা হয়েছে। সেখানে বলা হয় শনিবার (৯ মে) সিকিমের উত্তরাঞ্চল নাকুলায় শতাধিক সৈন্য কিল-ঘুষিতে জড়িয়ে যায়। তবে বড় ধরণের কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেনি।

ভারতের সেনাবাহিনীর দুই কর্মকর্তা পরিচয় গোপন রেখে জানান, হিমালয় পর্বতমালার ১৬ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুই পক্ষের প্রায় ১৫০ জন জওয়ান সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় হাতাহাতিতে ৪ ভারতীয় ও ৭ চায়নিজ সেনা আহত হয়।

ভারত-চীন সিমান্তের ওই অঞ্চলের সীমানা নির্ধারণ না হওয়ায় প্রায়ই দুই দেশ মৃদু মাত্রার সংঘর্ষে জড়য়ে পড়ে। এবার দুই পক্ষের উস্কানিমূলক আচরণের কারণে এ সংঘর্ষ বাধে বলে জানিয়েছেন ওই দুই কর্মকর্তা। তবে দুই দেশের স্থানীয় সীমান্ত কর্মকর্তাদের তাৎক্ষণিক তৎপরতা ও আলোচনায় দুই পক্ষের জওয়ানরাই নিবৃত্ত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর