দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এদিনে মৃত্যু হয়েছে ১৪ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৮ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ২৩৬ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২৬৫০ জন।
রোববার (১০ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৮৮৭ জনের। একদিনে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। মৃতদের ১০ জনই পুরুষ এবং বাকী ৪ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হযেছে আরও পাঁচ হাজার ৬৪২টি। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৭৩৮টি নমুনা।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ০৮ জনের।
বার্তাবাজার/এমকে