মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২৮ জন। এর মাঝে গত ১ মাসেই মারা গেছে ২০১ জন। আজ নতুন করে আরও মারা গেছেন ১৪ জন।
পরিসংখ্যানে দেখা যায়, দেশে প্রথম করোনা সংক্রমণ পাওয়া যায় ৮ মার্চে। তার ঠিক ১০ দিন পরেই ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এরপর খুব কম দিনই বাদ গিয়েছে যেদিন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি কারো।
১৮ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত এই ২২ দিনে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন মানুষ। এরপর থেকেই বাড়তে থাকে মৃত্যুর সংখ্যা। ১০ এপ্রিলের ঠিক ৩০ দিন পর মে মাসের ১০ তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে একদিনে মারা যায় ১৪ জন। যার ফলে মোট মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২২৮ জনে। অর্থাৎ ৩০ দিনে মারা গিয়েছেন ২০১ জন মানুষ।
এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ০৮ জনের।
বার্তাবাজার/এসজে