রেকর্ডের দিনে মোট সুস্থ রোগী আড়াই হাজার ছাড়াল

দেশে গত একদিনে রেকর্ড গড়ে মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এই একদিনে সারাদেশে মারা গেছে ১৪ জন মানুষ। যা অন্য দিনগুলোর চেয়ে অনেক বেশি। তবে এই পর্যন্ত দেশে মোট সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। মোট সুস্থ রোগী দাঁড়িয়েছে ২ হাজার ৬৫০ জনে।

রোববার (১০ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। মারা গেছেন ১৪ জন। এখন দেশে করনায় মোট মৃতের সংখ্যা ২২৮ জন।

এর আগে, গতকাল শনিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৩৬ জন। মৃত্যু হয়েছে ০৮ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর