চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কুমার নদের পানির ভেতর খাদ্য মন্ত্রণালয়ের ৫০ বস্তা চাল গোপনে কেউ ফেলে গেছে।
শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মাছ ধরতে গিয়ে চালের বস্তাগুলি দেখতে পায়। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছ। বস্তার গায়ে লেখা রয়েছে গভর্মেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। ডাইরেক্টরেট অব ফুড। মিনিস্ট্রি অব ফুড। নেট ওয়েট ৫০ কেজি।
সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর ও ওসি এলএসডি (ফুড) মিয়ারাজ হুসাইন ঘটনাস্থলে উপস্থিত হন।
এরই ধারাবাহিকতায় ঘটনার রহস্য উন্মোচন করতে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত। সন্দেহভোজনদের গোডাউনে চালানো হচ্ছে অভিযান।
রোববার (১০ মে) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে আলমডাঙ্গার আশোক সাহার একটি গোডাউন থেকে ১শ বস্তা পঁচাচাল উদ্ধার করেছে। অশোক সাহার অন্যান্য গোডাউনে এ অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, আলমডাঙ্গার কুমার নদের পানির ভেতর থেকে খাদ্যমন্ত্রণালয়ের সিল মারা ৫০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসন সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালাচ্ছে।
বার্তা বাজার/এম.সি