সাবেক সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের পুত্র যুবরাজ ফয়সালকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। মার্চের পর থেকে ফয়সালকে আর প্রকাশ্যে দেখা যায়নি বলেই তারা এই দাবি করছে বলে জানা গেছে।
সংস্থাটি জানায়, সৌদি সরকার যুবরাজ ফয়সাল বিন আব্দুল্লাহ আল সৌদকে মাসখানেক ধরে কারাগারে আটকে রেখেছে। নয়ত সৌদি কর্তৃপক্ষ জোরপূর্বকভাবে দেশটির সাবেক বাদশাহ আব্দুল্লাহর পুত্র প্রিন্সকে গুম করে রেখেছে।
নিউইয়র্কের মানবাধিকার সংস্থাটি আরও জানায়, ‘চারদিকে ব্যাপক সমালোচনা সত্ত্বেও বিতর্কিত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে সৌদি কর্তৃপক্ষের বেআইনি আচরণ বেড়েই চলেছে। এখন সৌদি আরবে শত শত ব্যক্তিকে বিনা কারণে আটকে রাখা ব্যক্তিদের নামের তালিকায় যুবরাজকে ফয়সালকেও আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে।
সৌদি যুবরাজ ফয়সাল দেশটির মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধান ছিলেন।
বার্তাবাজার/এসজে