পঞ্চগড়ে শিশু হত্যার অভিযােগে কিশাের গ্রেপ্তার

বেড়াতে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে হত্যার অভিযােগে পুলিশ ১৫ বছরের এক কিশােরকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়েকপাড়া এলাকায়।

পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযােগে সিয়াম হােসন মিঠু নামে এক কিশােরকে গ্রেপ্তার করেছে। শিশু মােবাশ্বেরের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানা হয়েছে। সিয়াম হােসন মিঠু ভাউলাগঞ্জ হাজী আজহার আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। হত্যার কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের নায়ক পাড়া গ্রামের আশিকুর রহমান স্বপনের ছেলে সিয়াম হােসন মিঠু (১৫) একই গ্রামের মাে. আলমের ছেলে মােবাশ্বেরকে শুক্রবার দুপুরে সাইকেলে চড়িয়ে পাশ্ববর্তী নীলফামারী জেলার ডােমার উপজেলার ভােগডাপুড়িতে তার ফুপুর বাড়িতে নিয়ে যায়। অনেক খােঁজা-খুজি করেও না পেয়ে পরদিন শনিবার দেবীগঞ্জ থানায় জিডি করেন মােবাশ্বেরের বাবা মাে. আলম।

রাতে পুলিশ মিঠুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। মিঠু পুলিশের জিজ্ঞাসাবাদে মোবাশ্বেরকে সাইকেলে করে ফুফুর বাড়িতে নিয়ে গিয়ে গলাকেটে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ডোমার থানা পুলিশের সহযোগিতায় দেবীগঞ্জ থানার পুলিশ রবিবার (১০ মে) সকালে ভোগডাপুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় বনবিভাগের একটি বেতবাগান থেকে গলাকাটা মােবাশ্বেরের লাশ উদ্ধার করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার জানান, এ ঘটনায় প্রথমে একটি অপহরণ মামলা নেয়া হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে মােবাশ্বেরকে গলাকেটে হত্যার কথা স্বীকার করেছে মিঠু। তার স্বীকারােক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানাে হয়েছে। এ ঘটনায় মােবাশ্বেরের বাবা মাে. আলম একটি হত্যা মামলা দায়ের করেছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর