নতুন ৮৫ জনসহ ১ হাজার ৫৯৪ জন পুলিশ করোনায় আক্রান্ত

দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৫ জন পুলিশ কর্মকর্তার শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সবমিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৯৪ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জন পুলিশ সদস্যের।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১০ মে এই তথ্য আপডেট করা হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যই ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যই বেশি। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১৫০৯।

ডিএমপি সূত্রে জানা যায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুই জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য উপাত্ত থেকে জানা যায়, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১০৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২৮৭০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ১৪৭ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর