ঢাকা থেকে ফিরে বগুড়ার ২ নারী পুলিশের করোনা শনাক্ত

বগুড়ায় ঢাকা থেকে যাওয়া ২ নারী পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৯ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এই দুজনসহ জেলায় এখন মোট করোনা আক্রান্ত ৩৭ জন।

সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, নওগাঁ জেলার বাসিন্দা এই দুই নারী পুলিশ কনস্টেবল ঢাকা মেট্রোপলিটনে কর্মরত ছিল। গত ২৭ এপ্রিল সেখান থেকে বদলি হয়ে বগুড়ায় আসেন। তারপরই তাদেরকে বগুড়া পুলিশ লাইন্সে কোয়ারেন্টাইনে রাখা হয়। নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শনিবার বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৫৪ জনের মধ্যে দুজনের পজিটিভ, জয়পুরহাটের ১১৭ জনের সব নেগেটিভ এবং সিরাজগঞ্জের ১৭ জনের মধ্যে একজনের পজিটিভ আসে। বগুড়ার পজিটিভ দুজন নারী পুলিশ কনস্টেবল। এ নিয়ে বগুড়া জেলায় ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর