নোয়াখালীতে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত, সংখ্যা বেড়ে ২৬

নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জে উপজেলায় নতুন করে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ জন। যার মধ্য মৃত্যু ২ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৩ জন।

বরিবার সকাল ১০ টায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ৬ মে তাদের শরীরে নমুনা সংগ্রহ করি পরে ৯ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে পজিটিভ আসে।

তাদের মধ্যে একজন বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নেয় বাসিন্দা পেশায় ব্যাংক কর্মকর্তা। অপর দুইজনের একজন সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ভাংতি গ্রামের মাদ্রাসা শিক্ষক। তিনি ছাতারপাইয়া বাজারে সৌদিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। অপরজন কোম্পানীগঞ্জে উপজেলার বসুরহাট পৌরসভার বাসিন্দা করোনা আক্রান্ত ।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া তারা জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তার বাড়ীতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে তা নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর