পঞ্চগড়ে যাত্রীবাহী পরিবহণ চালুর দাবিতে মটর পরিবহণ শ্রমিকদের মহাসড়ক অবরােধ

মহামারী করােনাভাইরাসের কারণে দেশে লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ রয়েছে। এতে দীর্ঘদিন ধরে কর্মহীন থাকায় খাবার সংকট পড়েছেন গণপরিবহন শ্রমিকেরা। তাই পযার্প্ত খাবার নইলে যাত্রীবাহী পরিবহণ চালুর দাবিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মােড় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরােধ করে বিক্ষােভ করেছেন তারা।

রবিবার (১০ মে) সকাল ১১ টা পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পঞ্চগড় চৌরঙ্গী মােড়ে শতাধিক শ্রমিক সড়ক অবরােধ করে আন্দােলন করেন।
এ সময় অ্যাম্বুলন্স সহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে। পরে খবর পেয়ে সদর উপজেলা নিবার্হী অফিসার গােলাম রব্বানী ও সদর থানার পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেছেন।

আন্দােলনরত শ্রমিকেরা জানান, করােনার কারণে এক মাসের বেশি হলাে তাদের পরিবহনগুলা সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস,বাজার, দােকান ছােট-খাটাে পরিবহন সহ সবকিছু চলছে কি তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমান তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয় তাদের পরিবহন সড়কে চলতে দেওয়া হােক, নয়তাে তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হােক।
একজন মটর শ্রমিক নেতা জানান,আমাদের যাত্রীবাহী গণপরিবহন চলতে দেওয়া হলে আমাদের আর ত্রাণ লাগবে না। বাড়ি ভাড়া নাই, ঘরে খাবার নাই কিভাবে চলবো বুঝতে পারছি না। পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নাম দুটি সংগঠনর প্রায় ৯ হাজার শ্রমিক রয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মাে. আব্দুল কাইয়ুম বলেন, সড়ক অবরােধ করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বল তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে অবরােধ চলছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর