পাবনায় বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়ারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি প্রিন্স

পাবনা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস সংক্রামণের কারণে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ পাবনার বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়ারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।

আজ সকালে এ্যাড: আমিন উদ্দিন স্টেডিয়ামে শতাধিক বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,বন ও পরিবেশ সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রেজাউল হোসেন বাদশা,সাধারন সম্পাদক শহিদুল হক মানিক,যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন,পৌর আওয়ামীলীগের নেতা কামরুজ্জামান রকি সহ অন্যান্য ব্যক্তি বর্গ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর