চুয়াডাঙ্গার আলমডাঙ্গার প্রথম শ্রেণির চাল ব্যবসায়ী অশোক সাহার একটি চালের গুদামে অভিযান চালিয়ে ১শ’ বস্তা পচা চাল উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) বেলা ১২টার দিকে আলমডাঙ্গার ইউএনও লিটন আলীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে এই পঁচা চাল উদ্ধার করে। একইসাথে এই ব্যবসায়ীর অন্যসব গোডাউনেও চলছে অভিযান।
জানা যায়, পমাসখানেক আগে অশক সাহার অন্নপূর্ণা রাইসমিল হতে ৫০ বস্তা পঁচা চাল কুমার নদে ফেলা হয়। যার কারণে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও গুনতে হয়েছে তাকে। এছাড়া তার নামে মজুতদারির অভিযোগও আছে ।
প্রসঙ্গত, শনিবার (৯ মে) রাতে আলমডাঙ্গার কুমার নদের পানির ভেতর থেকে খাদ্য মন্ত্রণালয়ের সিল দেওয়া ৫০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনার রহস্য উন্মোচনে প্রশাসন সন্দেহভাজনদের গোডাউনে অভিযান চালাচ্ছে।
বার্তাবাজার/এসজে