৫৮ ব্রিটিশ নাগরিককে ঢাকায় আনলো নভোএয়ার

সিলেট থেকে যুক্তরাজ্যগামী বাংলাদেশি বংশোদ্ভূত ৫৮ ব্রিটিশ নাগরিককে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় নিয়ে এসেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার।

রবিবার (১০ মে) সকাল ৯টা ৫ মিনিটে তাদের নিয়ে ঢাকায় পৌঁছায় ফ্লাইটটি।

নভোএয়ারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বিমান সংস্থার বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকা থেকে ম্যানচেস্টার যাবে। এই ৫৮ ব্রিটিশ নাগরিক সেই ফ্লাইটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা এসেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর