ব্রাজিলে করোনায় মৃত্যু ১০ হাজার ছাড়াল, শোক ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে খুব বেশি মাথা ব্যথা নেই ব্রাজিল সরকারের। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ব্রাজিল স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১০ হাজার ৬২৭ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে। আক্রান্ত ১ লাখ ৫৫ হাজার ৯৩৯ জন।

ব্রাজিলে ঠিক কত মানুষ মারা গেছেন তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির বিরোধীদল এবং আন্তর্জাতিক গণমাধ্যমের শঙ্কা, সরকারি হিসাবের থেকে কয়েক গুণ বেশি মানুষ এ ভাইরাসে মারা গেছেন!

ব্রাজিল বিপদে পড়েছে টেস্ট নিয়ে সরকারি ‘গাফিলতির’ কারণে। করোনা পরীক্ষার ক্ষেত্রে একদম গুরুত্ব দেয়া হয়নি বলে মনে করছেন বিরোধীরা। ব্রাজিলের আইনসভা ন্যাশনাল কংগ্রেস থেকে শোক ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৮০ হাজার ৪৩২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৪১ লাখ ৭৯৬ জনের শরীরে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই শুধু প্রাণ হারিয়েছেন ৮০ হাজার ৩৭ জনের। নিউইয়র্কের ডেটা বিশ্লেষণ বলছে, নিহতের এক-তৃতীয়াংশ নার্সিং হোমের!

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর